NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

যেসব সেতু-সড়কে নভেম্বর থেকে ই-টোল বাধ্যতামূলক


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১০:২২ এএম

যেসব সেতু-সড়কে নভেম্বর থেকে ই-টোল বাধ্যতামূলক

ঢাকা: সরকার দেশের নয়টি সেতু ও দুই সড়কে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক টোল ব্যবস্থা (ইটিসি বা ই-টোল) চালুর ঘোষণা দিয়েছে। চলতি বছরের অক্টোবর মাসের পর অর্থাৎ নভেম্বর থেকে এসব সেতু বা সড়কে ই–টোল ছাড়া কোনো যানবাহন টোল প্লাজা অতিক্রম করতে পারবে না। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এই নয় সেতু ও দুই সড়ক সওজের অধীন।

যেসব সেতুতে ই-টোল বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী সেতু, নারায়ণগঞ্জের মেঘনা সেতু, কুমিল্লার গোমতী সেতু, নরসিংদীর ভৈরব সেতু, পটুয়াখালীর পায়রা সেতু, খুলনার খান জাহান আলী (রূপসা) সেতু, নরসিংদীর চরসিন্দুর সেতু ও শহীদ ময়েজউদ্দিন সেতু এবং পাবনার লালন শাহ সেতু।

এছাড়াও নাটোরের আত্রাই টোল প্লাজা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ই-টোল বাধ্যতামূলক করা হচ্ছে। ম্যানুয়ালি টোল আদায়ের ফলে সড়কে অনেক সময় অনাকাঙ্ক্ষিত জটলা লেগেই থাকে। এই জটলা নিরসন ও সড়ক সেতুতে যানবাহন চলাচল স্মুথ করতে ই-টোল কার্যক্রম চালু করতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ই-টোল সেবা গ্রহণকারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ কোথাও যদি ১০০ টাকা টোল থাকে তবে গ্রাহককে ৯০ টাকা পরিশোধ করতে হবে।