NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়ে অগ্রাধিকার দিতে হবে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০০ এএম

>
সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়ে অগ্রাধিকার দিতে হবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়ে অগ্রাধিকার দিতে হবে। রাজস্ব আদায়ে অনলাইনের মাধ্যমে সহজীকরণ ও ইউজার ফ্রেন্ডলি করে সবাইকে করের আওতায় নিয়ে এলে দেশের বাজেট ব্যবস্থাপনা সহজতর হবে। 

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত 'বাজেট হেল্প ডেস্ক ২০২২' এর আওতায় 'সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৪' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মঙ্গলবার (২৮ জুন) এ কথা বলেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। 

পরে বাংলাদেশের প্রেক্ষাপটে 'বাজেট ইমপ্লেন্টেশন অ্যান্ড ফিসক্যাল সাসটেইন্যাবিলিটি'র এর উপর আলোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং 'বাজেট ম্যানেজমেন্ট প্রসেস ইন বাংলাদেশ'- এর উপর আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান এএফসিএমএ। ডিটি গ্লোবালের সানিন জানানোভিক এবং ইউরোপীয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার এলিসিও ফ্রান্সিস্কো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের আলোচনার উপরে আগত সংসদ সদস্যরা সরব অংশগ্রহণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতা ও সুদক্ষ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতুর সুফল দেশবাসী পেতে শুরু করেছে। পদ্মাসেতুই প্রমাণ করেছে বাংলাদেশের যথাযথ কারিগরি দক্ষতা, সক্ষমতা ও আর্থিক স্বচ্ছলতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাজেট ডিব্রিফিং সেশনে জাতীয় সংসদের হুইপ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, আহসানুল ইসলাম টিটু, শামসুল হক টুকু, বেগম জাকিয়া তাবাসসুম, বেগম আদিবা আনজুম মিতা, সৈয়দা রুবিনা আক্তার, বেগম রুমানা আলী, উম্মে ফাতেমা নাজমা বেগম, বেগম আরমা দত্ত, বেগম বাসন্তী চাকমা, বেগম নাহিদ ইজাহার খানসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু’র সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।