NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

রাতে মাঠে নামছে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৬ পিএম

রাতে মাঠে নামছে ব্রাজিল

ফুটবলে ব্রাজিল শক্তিশালী দল হলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় যাচ্ছে না তাদের। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর মেক্সিকো যুবদলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও পরাজিত হয় ব্রাজিলের যুবারা। এবার, ‘প্রতিশোধ’ নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুক্রবার (৩০ জুন) মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। 

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল, যার প্রথমটিতে পরাজয়ের স্বাদ পায় সেলেসাওরা।  চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের। 

দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৩টায় লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তলুকাস স্টেডিয়ামে মেক্সিকোকে হারিয়ে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিলের যুবারা। 

 

এর আগে, বুধবার (২৮ জুন) প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ২টায় মেক্সিকোর যুবাদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলের যুবারা। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।