NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ১০:২৩ পিএম

বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিল মি. জো ইয়াংয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাত করেন। 

এ সময় তাঁরা বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নির্দেশিকা ও নীতি-কৌশল তৈরির প্রয়োজনীয়তা, তথ্য সুরক্ষা আইনের বর্তমান অবস্থা, ওটিটি রেগুলেশনসসহ আইসিটি ইনিসেয়েটিভস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। 

বৈঠকে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মার্কিন সাইবার নিরাপত্তায় কর্মরত দলের সদস্যদের দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাইবারকে সহযোগিতার মাধ্যমে কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের DEIED, EDGE এবং SHIFT প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম এবং স্টারলিঙ্কে মার্কিন স্পেসএক্স কম্পানিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। 

 

প্রতিমন্ত্রী ক্যাশলেস ও ইনক্লুসিভ সোসাইটির গুরুত্বসহ বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তি বাজারে মার্কিন বিনিয়োগের মাধ্যমে দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একই লক্ষ্যগুলো নিয়ে একসাথে কাজ করার বেশ সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জেনারেল কাউন্সিল অফিসের সিনিয়র অ্যাটর্নি জোসেফ এল গাট্টুসো, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অফিসার জেমস্ এস গার্ডিনার, এনার্জি-ইএসটিএইচ এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।