NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৪৫ এএম

রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা

ঢাকা: চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার (২৪ জুলাই) দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইনস যোগে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

চীন সফরকারী বামপন্থী দলগুলোর এ প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহসভাপতি আহামেদ আলী।

বামপন্থী রাজনৈতিক নেতা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন।

তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

 

এ সফরের প্রাক্কালে রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং সোমবার দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।