NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

‘বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার’

ঢাকা: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পাঁচ পলাতক আসামির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে তাকে বা তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এ সভা আয়োজিত হয়। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।

 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী সাতজনের মধ্যে সরকার দুজনের তথ্য পেয়েছে। বাকি পাঁচজন এখনো ধরাছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার।