NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৫ পিএম

জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল : তথ্যমন্ত্রী

ঢাকা: ১০ হাজার মানুষকে নিয়ে হাইকোর্ট ঘেরাও করার যে বক্তব্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন, তা আদালতকে হুমকি দেয়ার শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মুজিববর্ষে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আদালত ঘেরাওয়ের যে বক্তব্য, সেটি সরাসরি আদালতের প্রতি হুমকিস্বরূপ। আমি জানি না, আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন। এটি আদালতকে হুমকি দেয়ার শামিল।

পদ্মা সেতুর উদ্বোধনের দিন মানুষের উপস্থিতি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, পদ্মা সেতু তাদের গলার কাঁটা হয়ে গেছে। সারাদেশের মানুষ উচ্ছ্বসিত। মানুষ যেভাবে পুলকিত, উল্লসিত এবং গর্বিত কিন্তু বিএনপি ঠিক সমপরিমাণ লজ্জিত এবং সমপরিমাণ গলার কাঁটা হয়ে গেছে বলে তাদের বক্তব্যে মনে হচ্ছে।

তিনি বলেন, মূল অনুষ্ঠানে শুধু ৩ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আর কারো যাওয়ার সুযোগ ছিল না। তিন হাজার মানুষের প্রত্যেককে করোনা টেস্ট করে সেখানে যেতে হয়েছে। আর যে জনসভা হয়েছে সেখানে, তা লাখ লাখ মানুষের সমাবেশ। আর সেদিন যদি পদ্মা সেতু দেখার সুযোগ দেয়া হতো, কত মানুষ হতো, সেটা আমি জানি না। পদ্মা সেতু যদি দেখার সুযোগ করে দেয়া হতো- আমার মনে হয়, দেশের সব মানুষ সেখানে চলে যেত। শুধু বিএনপির উদ্ভ্রান্ত বক্তব্য রাখা কয়েকজন নেতা ছাড়া।

বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের বক্তব্যে মনে হচ্ছে, তাদের একটু মানসিক চিকিৎসার এখন সত্যিই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যেভাবে উদ্ভ্রান্তের মতো কথা বলছেন, বিশেষ করে রিজভী আহমেদকে। তিনি অসুস্থ ছিলেন। আমার মনে হয়, পুরোপুরি সুস্থ হননি। সে জন্য অসুস্থ মানুষের মতোই কথা বলেন। আরও একটু চিকিৎসা দরকার আছে বলে আমার মনে হচ্ছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।