NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৩ এএম

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু

ঢাকা: দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৭৪ জনে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে। আগের ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জন। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

এ দিকে ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহের বিপরীতে দেশের সরকারি-বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।