NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

হজের খরচ কমানোর বিষয় বিবেচনা করবে সৌদি আরব


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৮ এএম

হজের খরচ কমানোর বিষয় বিবেচনা করবে সৌদি আরব

হজের খরচ কমানোর বিষয়টি বিবেচনা করবে সৌদি আরব। ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক সভা শেষে তিনি এ কথা জানান।

হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তারা বলেছেন এই জায়গায় যদি খরচ কমানো সম্ভব হয়, আমরা কমাব।   

এসময় তৌফিক আল-রাবিয়াহ বলেন, বাংলাদেশিদের সৌদি আরবের মক্কা ও মদিনায় স্বাগত জানাতে আমরা এখানে এসেছি। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। যে কেউ মক্কা, মদিনাসহ বিভিন্ন শহর ঘুরতে পারবেন। সৌদির উন্নয়নে সহায়তা করছেন বাংলাদেশিরা। ২৮ লাখ বাংলাদেশি বর্তমানে সৌদি আরবে কাজ করছেন।

তিনি বলেন, আমি প্রতিটি বাংলাদেশি নাগরিককে নিশ্চিত করতে চাই, তারা ওমরাহ করতে গিয়ে সেখানে যেকোনো জায়গায় যেতে পারবেন। এখন নারীরাও মাহরাম ছাড়া মক্কা ও মদিনায় যেতে পারবেন।

তৌফিক আল-রাবিয়াহ বলেন, সৌদি আরবে বাস করা যেকোনো বাংলাদেশি তাদের আত্মীয়-স্বজনদের ভিজিট ভিসায় সৌদি আরবে আমন্ত্রণ জানাতে পারবেন। এছাড়াও হজের খরচ কমানো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে।