NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

স্কুলছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন : সেই মিশু রিমান্ডে


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪১ পিএম

স্কুলছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন : সেই মিশু রিমান্ডে

ঢাকা: ঢাকার সাভারে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতন করার অভিযোগে করা মামলায় মেহনাজ তাবাসসুম মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মিশু ঢাকা জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে ১৯ আগস্ট সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশু গ্রেপ্তার হন। পরদিন ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এরপর আদালত রিমান্ড শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাতপরিচয় কয়েকজন সহযোগী।