NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০১:৩৮ পিএম

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্রিকস সম্মেলনের এক ফাঁকে সাক্ষাৎ করেন তারা।

জাতিসংঘ মহাসচিব ছাড়াও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, উগান্ডার ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার উপ-প্রধানমন্ত্রী। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে কৌশলগত অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৪ আগস্ট পর্যন্ত।