NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৪৯ এএম

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

এক আসর বিরতি দিয়ে আবারও এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ টুর্নামেন্টের এবারের আয়োজক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ। লাহোরের এই পিচে খেলা বেশ কঠিন, সে কথা আগেই জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। তবে, কঠিন এই কন্ডিশনেও নিজেদের সেরাটা দিয়েই লড়াই করতে চায় বাংলাদেশ।

স্কোয়াডে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের এই ব্যাটার। তবে ইনজুরির কারণে আর খেলা হচ্ছেনা তার। শান্তর বিকল্প হিসেবে তিন নাম্বারে কে খেলবেন, তা নিয়েও আছে আলোচনা।  
শান্তর না থাকা এবং লিটনের ফেরা, দুটোই নিশ্চিত

ওপেনিংয়ে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। ফিরছেন লিটন দাস, যে কারণে আবারো নিচে ব্যাট করতে হতে পারে মেহেদী হাসান মিরাজকে। নাঈম শেখ থাকছেন আরেক ওপেনার হিসেবে। তিনে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। আগের ম্যাচে ভাল না করলেও, তাকে আরও একটা সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে।

মিডল অর্ডারে বিশ্বস্ত নাম সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। চারে সাকিব আর পাঁচে মুশফিক অনেকটাই নিশ্চিত। ছয়ে আফিফ হোসেন এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আটে থাকতে পারেন শামীম পাটোয়ারী।

 
পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন শরীফুল-তাসকিন-হাসান

নয় দশ এবং এগারো এই তিন পজিশনে থাকবেন টাইগার তিন পেসার। যথাক্রমে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। এ ম্যাচে একাদশে জায়গা হবে না মুস্তাফিজুর রহমানের। একটা সময় তাকেই অটোচয়েজ ভাবা হতো, তবে অন্যান্য পেসারদের ভালো করায় মলিন পারফর্ম করা ফিজকে থাকতে হচ্ছে অতিরিক্তের বেঞ্চে।

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

    নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।