NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

কাঁচা লবণ ও চায়ে চিনি খাওয়া যাবে না


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৩ এএম

>
কাঁচা লবণ ও চায়ে চিনি খাওয়া যাবে না

‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব হাইপারটেনশন দিবস-২০২২ পালিত হয়েছে।

সোমবার (২২ মে) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে এক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, উচ্চ রক্তচাপ হলো একটি ঘাতক ব্যাধি। এটি ধীরে ধীরে মানুষকে মৃত্যুর মুখে পতিত করে। এটি কিডনি আক্রান্ত করে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়।

উচ্চ রক্তচাপ রোধের বিষয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, আমরা কাঁচা লবণ খাব না। চায়ে চিনি খাব না। তেল কম খাব। তেল খেলে উচ্চ রক্ত চাপ হয়। তেল ছাড়া যেসব খাবার আছে সেসব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে যেসব রোগী আসবে, আগে তাদের শরীরচর্চা ও খাবারে কাঁচা লবণ যাতে না খায় সে বিষয়ে জোর দেবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অধ্যাপক  ডা. চৌধুরী মেসকাত  আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন প্রমুখ।