NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

যুদ্ধের জন্য ফুটবল খেলবে না ফিলিস্তিন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৫ এএম

যুদ্ধের জন্য ফুটবল খেলবে না ফিলিস্তিন

হামাসের হামলা, তারপর ইসরাইলের পালটা আঘাত। তাতে ফিলিস্তিন ও ইসরাইলে এখন বইছে রক্ত গঙ্গা। আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে যুদ্ধের। যা প্রভাব ফেলছে ফুটবলে।

 
ইসরাইলে দুই সপ্তাহের জন্য সব ধরণের ফুটবল বন্ধের ঘোষণা দিয়েছে উয়েফা। এবার আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ফিলিস্তিন। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় মারদেকা কাপে অংশ নিচ্ছে না দেশটি।

 

মালয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

 
ফেডারেশনটি জানিয়েছে,'ফিলিস্তিন দল নাম প্রত্যাহার করে নিয়েছে। কারণ এই অবস্থায় তারা মালয়েশিয়ায় আসতে পারবে না।'

 

চার দলের এই টুর্নামেন্টে আগামী শুক্রবার সেমিফাইনালে তাজিকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল ফিলিস্তিনের। তারা অংশ না নেওয়ায় ওয়াক ওভার পেয়ে সরাসরি ফাইনাল খেলবে তাজিকিস্তান।

 
অন্য সেমিতে মুখোমুখি হবে মালয়েশিয়া ও ভারত।

 

আগামী নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফিলিস্তিন। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের জয়ী দল। তাহলে কি ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাই খেলাও অনিশ্চিত হয়ে গেল!