NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ
Logo
logo

দেশবাসীকে হলে গিয়ে ‘মুজিব’ দেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

দেশবাসীকে হলে গিয়ে ‘মুজিব’ দেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীমুলক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়ে প্রিমিয়ারের শুভ উদ্বোধন করেন। এ সময় দেশবাসীকে আগামীকাল শুক্রবার সবাইকে সিনেমা হলে গিয়ে এ সিনেমাটি দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রিমিয়ার শো’তে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এর নির্মাণের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

 
তিনি বলেন, এ সিনেমার নির্মাতা, প্রযোজনা সংস্থা, অভিনেতা-অভিনেত্রীসহ যারা সিনেমাটি নির্মাণে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।

 

1
‘মুজিব: একটি জাতির রূপকার’-এর প্রিমিয়ারে প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘সিনেমাটি নির্মাণের শুরুতে কিছু বাধা এসেছিল, তবুও এটি শেষ হয়েছে। দেশবাসীর কাছে আমার আহ্বান, আপনারা এ সিনেমার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমার পরিবার, মা-বাবা সম্পর্কে জানতে পারবেন।

 
যে ইতিহাস কখনো শুনেননি, তাও উঠে এসেছে এ সিনেমায়।’

 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি চান, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব চির অটুট থাকুক। 

সিনেমাটি আগামীকাল (শুক্রবার, ১৩ অক্টোবর) সারা দেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে।

 
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।
 
বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শ্যুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়; আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।