NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ছিলেন আবে : পররাষ্ট্র মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:০০ পিএম

>
বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ছিলেন আবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অপ্রত্যাশিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বল‌ছে, দুই দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ককে অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে আবের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেন।

শ‌নিবার (৯জুলাই) এক বিবৃ‌তি‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় আবের বিদেহী আত্মার চির শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের নাগরিকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ক‌রে।

বিবৃ‌তি‌তে বলা হয়, আবে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ছিলেন। বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাঙ্গীণ অংশীদারিত্বমূলক সম্পর্কে উন্নীত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে বিশ্ব রাজনীতিতে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

আততায়ীর হামলায় নিহত আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও আবের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হ‌য়ে‌ছে‌।