NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নিজেদেরই দুষলেন নাজমুল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

নিজেদেরই দুষলেন নাজমুল

২৫ বছর পর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে রীতিমত উড়ে গেছে বাংলাদেশ। বিরাট কোহলির শতকে অসহায় আত্মসমর্পন করেতে হয়েছে নাজমুল হোসেন, লিটন দাসদের। ৭ উইকেট ও ৫১ বল হারে রেখে জিতেছে বিশ্বকাপের স্বাগতিকরা। এই হারে বিশ্বকাপে নিজেদের চার ম্যাচে টানা তিন হারের স্বাদ পেল বাংলাদেশ।

 

 

ম্যাচ হেরে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল দায় দিলের ব্যাটারদের। একই সঙ্গে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন তিনি।

প্রেজেনটেশন পর্বে নাজমুল বলেন, 'ভারত সবসময় খুব ভালো দল। তারা আজ সেটা আরও একবার দেখিয়েছে।

 
সব দলই ভালো কিন্তু আমি মনে করি, আজ আমরা ভালো ক্রিকেট খেলিনি। আশা করি সামনে ভালো খেলব। তিনি (সাকিব) ভালো আছেন। আশা করি পরবর্তী খেলার আগে সুস্থ হয়ে উঠবেন।
 
'

 

এবারের বিশ্বকাপে লড়াই করতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। মিডল অর্ডার রান পেলে টপ অর্ডার ব্যর্থ হচ্ছে। আজ তানজিদ হাসান ও লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৯৩ রান। তানজিদ ৫১ ও লিটন করেন ৬৬ রান। তবে ব্যর্থ হয়েছে মিডল অর্ডার।

 

 

দায়িত্ব নিয়ে ব্যাটিং করা লিটন আলগা শট খেলে আউট না হয়ে নিজের ইনিংসের মূল্য বুঝলে ম্যাচের দৃশ্যপট ভিন্ন হতে পারত বলে মনে করেন নাজমুল, 'তানজিদ ভালো ব্যাটিং করেছে, আমাদের বোলাররাও তাই করেছে। সমস্যা হলো আমরা ব্যাটিংটা ভালোভাবে শেষ করতে পারিনি। লিটন আরেকটু লম্বা সময় ব্যাট করতে পারলে দৃশ্যপট অন্যরকম হতো। ব্যাটিং বিভাগকে আরো দায়িত্ব নিতে হবে।'