NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সেমির আশা টিকিয়ে রাখতে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০২:৩০ পিএম

সেমির আশা টিকিয়ে রাখতে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

চার ম্যাচের তিনটিতেই হেরে সেমির দৌড় কিছুটা কঠিন করে তুলেছে ইংল্যান্ড। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তাই ইংলিশদের জয় ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ইংল্যান্ড।

ইংলিশ অধিনায়ক জশ বাটলার জানিয়েছেন, ভালো উইকেট।

 
আগে ব্যাটিং করে বড় স্কোরের আশা তাঁর। তিন পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে ইংলিশরা। ক্রিস ওকস, মঈন আলী আর লিয়াম লিভিংস্টোন একাদশে ফিরেছেন। চোটের কারণে নেই রিস টপলি।
 
বাদ পড়েছেন গুস আটকিনসন ও হ্যারি ব্রুক।

 

অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে নামছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে একাদশে ঢুকেছেন লাহিরু কুমারা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পেসার মাতিশা পাতিরানার জায়গায় এই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত হন ম্যাথুস।

 

 

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মহেশ থিকসানা, কাসুম রাজিথা, লাহিরু কুমারা ও দিলশান মাধুশাঙ্কা।