NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

আরো শিরোপা জেতার আকাঙ্ক্ষা মেসির


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৪ পিএম

আরো শিরোপা জেতার আকাঙ্ক্ষা মেসির

কয়েক দিন আগেই অষ্টম ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির এই সাফল্য উদযাপন করেছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। এ মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে প্রথমবার শিরোপা জেতাতে বড় অবদান রাখেন মেসি। ব্যালন ডি'অর উদযাপনের অনুষ্ঠানে এসে আরো শিরোপা জেতার আকাঙ্ক্ষার কথা শুনিয়েছেন মেসি।

 

 

মেসির ব্যালন ডি'অর উদযাপন অনুষ্ঠান বলেই মায়ামির ডিআরভি পিংক স্টেডিয়ামে সমর্থকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল। মেসি মাঠে প্রবেশ করতেই 'মেসি মেসি' বলে উচ্চধ্বনিতে মেতে ওঠে ভক্তরা। সমর্থকদের এমন উচ্ছ্বাস দেখে ধন্যবাদ জানিয়েছেন মেসি, 'দারুণ আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে। এখানে খুব বেশিদিন আসিনি, কিন্তু মনে হচ্ছে অনেক দিন ধরেই এখানে আছি।

 
মায়ামির সবাইকে ধন্যবাদ দিতে চাই। তারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তাতে নিজের বাড়ির মতো লেগেছে।'

 

গত জুলাইয়ে মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটির পারফরম্যান্সের চেহারা বদলে ফেলেন মেসি। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে জেতেন লিগ কাপের শিরোপা।

 
ইউএস ওপেন কাপের ফাইনালেও খেলেছে মায়ামি। কিন্তু এরপর মেসির ইনজুরিতে পথ হারায় মায়ামি। অবশ্য এখানেই থামতে চান না আর্জেন্টাইন কিংবদন্তি, 'আমরা উপভোগ করব এবং আরো শিরোপা জিতব। আমি আশা করি, আপনারা আমাদের সমর্থন দিয়ে যাবেন, যেমনটা আসার পর থেকে দিচ্ছেন।' বিবিসি