NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

বাংলাদেশ নিয়ে পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের বৈঠক


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৭ এএম

বাংলাদেশ নিয়ে পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের বৈঠক

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে বাসায় গেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ও অন্য কর্মকর্তারা। আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে দিকে রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান তারা।

বৈঠক সূত্র জানায়, মূলত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে পিটার হাসের বাসায় গিয়েছিলেন কর্মকর্তারা। এটি তাদের নিয়মিত কাজের অংশ।

 
বিশ্বব্যাংকের পক্ষ থেকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন। আলোচনায় যোগ দিয়েছেন আইএমএফর বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে।

 

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে যোগাযোগ করা হলে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারসহ স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের নিয়মিত আলাপচারিতার অংশ হিসেবে, আজ আমরা আইএমএফের আবাসিক প্রতিনিধির সঙ্গে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে বৈঠক করেছি। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি।

 
বিশ্বব্যাংক বাংলাদেশকে স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’