NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

প্রধানমন্ত্রী শুধু রুটিন কাজ করবেন : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৬ পিএম

প্রধানমন্ত্রী শুধু রুটিন কাজ করবেন : আইনমন্ত্রী

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে। এখন প্রধানমন্ত্রী শুধু রুটিন কাজ করবেন। কোনো নীতিগত সিদ্ধান্ত নেবেন না, আইন হবে না।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ সরকার করবে না। শুধু রুটিন কাজ করা হবে।’

 

আইনমন্ত্রী আরো বলেন, প্রতিদিনের কার্যক্রম করবেন সরকারি কর্মকর্তারা। নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং নীতিগত পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।

আইন হবে না, কারণ সংসদ বসবে না।  নতুন করে কোনো উন্নয়ন কাজের উদ্বোধনও করা হবে না। 

 

মন্ত্রিপরিষদের আকার ছোট হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিচার বিভাগ সুপ্রিম কোর্টের নির্দেশনায় চলবে।

আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় চলবে না।