NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

ভারতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১২ এএম

ভারতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চলতি মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করাই তাঁর এ সফরের লক্ষ্য। ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণেই তিনি এ সফর করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্র সচিবের আসন্ন ভারত সফর দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও যোগাযোগের অংশ।

 
এর আগে ফেব্রুয়ারিতে পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন। আগামী নির্বাচনের আগে এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণত এ ধরনের বৈঠক বছরে একবার হয়। তবে প্রয়োজনে একাধিকবার হতে পারে।
 

 

জানা গেছে, সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে পারেন। নির্বাচনের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এটিই শেষ বৈঠক হতে পারে।