NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

হেডকে রেখে অস্ট্রেলিয়া ফিরছেন ম্যাক্সওয়েলরা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:২৪ এএম

হেডকে রেখে অস্ট্রেলিয়া ফিরছেন ম্যাক্সওয়েলরা

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় টি-টোয়েন্টির আগে সফরকারীদের স্কোয়াডে বেশ বড়সড় রদবদল হয়েছে। আগের স্কোয়াড থেকে বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বাকি ম্যাচগুলোর জন্য বিশ্বকাপজয়ী দলের ট্রাভিস হেডই শুধু থাকছেন।

 

 

তাঁদের জায়গায় নতুন করে যোগ দিচ্ছেন চারজন। তৃতীয় টি-টোয়েন্টির আগে এরই মধ্যে স্টিভেন স্মিথ ও অ্যাডাম জ্যাম্পা দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। আগামীকাল গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস ও শন অ্যাবটও ভারত থেকে দেশে ফিরবেন। 

তাঁদের জায়গায় নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন জশ ফিলিপি, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শিস ও ক্রিস গ্রিন।

 
উইকেটকিপার ব্যাটার ফিলিপি ও আগ্রাসী ব্যাটার ম্যাকডারমট এরই মধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর রায়পুরে হতে যাওয়া চতুর্থ ম্যাচের আগে বাঁহাতি পেসার ডোয়ার্শিস ও স্পিনার গ্রিন যুক্ত হবেন। গ্রিন এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।