NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

২৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করবে ইইউর বিশেষজ্ঞ দল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৮ এএম

২৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করবে ইইউর বিশেষজ্ঞ দল

ঢাকা: নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী বিশেষজ্ঞ দল। তারা দেশব্যাপী নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণের জন্য ২০২৪ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ঘুরবেন।

আজ রবিবার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক হয়। ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন।

 

বৈঠকে ইইউর প্রতিনিধিদলের পক্ষে  উপস্থিত ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

বৈঠক শেষে অশোক কুমার বলেন, আপনারা জানেন ইইউর চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই ধারাবাহিকতায় আমরা বৈঠক করেছি। তারা আগামী জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত দেশে থাকবে, এই সময়ে তারা নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন।

তাদের কিছু বিষয় জানার ছিল, আমরা তাদের বিষয়গুলো জানিয়েছি। তারা নির্বাচনী আইনগুলো জানতে চেয়েছেন। ভোটারসংখ্যা জানতে চেয়েছেন। তারা দেশব্যাপী ঘুরবেন।
প্রয়োজনে সামনে আরো বৈঠক হবে।

 

তারা দেশব্যাপী নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করবে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, তারা সহিংসতাসহ নানা বিষয়ে জানতে চেয়েছে। নির্বাচনী ভায়োলেন্স, নির্বাচনপূর্ব ভায়োলেন্সসহ সব বিষয়ে জানতে তারা দেশব্যাপী ঘুরবেন। ইসি তাদের বিষয়ে সহযোগিতা করবে। তাদের সিকিউরিটি ইস্যু আছে, এগুলো নিশ্চিত করা হবে।

 

দেশের হরতাল-অবরোধের বিষয়ে জানতে চেয়েছে কি? এ প্রসঙ্গে তিনি বলেন, হরতাল ও অবরোধের বিষয়ে তারা বলেনি। তারা সবাই নির্বাচনী এক্সপার্ট। ভোট উৎসব হবে কি না এই বিষয়েও তারা জানতে চায়নি। কয়টি দল ভোটে এসেছে ও ভোটের প্রার্থী কতজন হয়েছে তা জানতে চেয়েছে। তারা সব বিষয় পর্যবেক্ষণ করবে। নির্বাচনপূর্ব ও নির্বাচন-পরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবে। আইনগুলো সব বাংলায় এগুলো ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে, এইগুলো করা হবে। তাদের সদস্যসংখ্যা সামনে বাড়তে পারে।