NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচেও হারাল ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচেও হারাল ভারত

ভারত আগেই সিরিজ জেতায় বেঙ্গালুরুর ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। আনুষ্ঠানিকতার ওই ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব করছে ভারত। স্বাগতিকদের ১৬০ রান তাড়া করে ১৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।

 

 

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আয়ারের ২টি ছক্কা এবং ৫টি চারে সাজানো ৩৭ বলে ৫৩ রানের হাফসেঞ্চুরি, অক্ষর প্যাটেলের ২১ বলে ৩১ এবং জীতেশ শর্মার ১৬ বলে ২৪ রানের ছোট্ট ক্যামিওতে ১৫০ পেরিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে যে পাঁচজন বোলার বল করেছেন উইকেট পেয়েছেন তাদের সবাই। 

১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। জশ ফিলিপ ৪, ট্রাভিস হেড ২৮ এবং অ্যারন হার্ডি আউট হন ৬ রান করে।

 
দলীয় স্কোর ১০০ পেরোনোর পর আউট হন টিম ডেভিড। খানিকটা পরে সাজঘরে ফেরেন ৫টি ছক্কায় ৩৬ বলে ৫৪ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করা বেন ম্যাকডারমটও। তখনো ভালোভাবে ম্যাচে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মুখেশ কুমার পরপর দুই বলে ২ উইকেট নিয়ে দারুণভভাবে ম্যাচ ফেরান ভারতকে।
 
 

 

শেষ দুই ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৭ রান। আর শেষ ছয় বলে দরকার ছিল ১০ রান। আর্শদীপ সিংয়ের করা ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে কোনো রানই নিতে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো ম্যাথু ওয়েডের মূল্যবান উইকেটটিও হারায় তারা। পরের তিন বলে আসে আর মাত্র ৩ রান।

 
জয় থেকে ছয় রান দূরে থাকতে ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।