NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ম্যাচ জিতিয়ে কেন ধোনির কথা বললেন হোপ?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৬ পিএম

ম্যাচ জিতিয়ে কেন ধোনির কথা বললেন হোপ?

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিশার বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক এই অধিনায়ক ব্যাট হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। তার মতো করে ম্যাচ শেষ করতে অনেক ক্রিকেটারই তাকে অনুপ্রেরণা হিসেবে মানেন। তেমনি একজন শাই হোপ।

 
গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকানোর পর এই ক্যারিবীয় ব্যাটার টেনে আনলেন মহেন্দ্র সিং ধোনিকে।

 

ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ছক্কায় ৮৩ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হোপ। ঠাণ্ডা মাথায় 'পারফেক্ট' ফিনিশারের মতো ম্যাচ শেষ করে আসেন হোপ। ভারতীয় সাবেক অধিনায়ক ধোনির দেওয়া টোটকা কাজে লাগিয়েই এভাবে ম্যাচ শেষ করতে পেরেছেন বলে জানান হোপ,''কিছু দিন আগে এমএস ধোনির সঙ্গে কথা হয়েছে আমার।

 
তিনি বলেছেন, 'যতটা তোমার মনে হয়, সবসময়ই এর চেয়ে অনেক বেশি সময় হাতে আছে। খেলাটা টেনে নিয়ে যেতে হয়।' আমি ওয়ানডে ক্রিকেট অনেক খেলেছি, যে কোনো অবস্থা থেকে দলকে জেতানোর বিশ্বাস আমার আছে।''

 

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

 
উতরাতে পারেনি বাছাইপর্ব। তবে ইংল্যান্ডের বিপক্ষে জয় দারুণ আত্মবিশ্বাস জোগাবে বলছেন হোপ,'রান তাড়ার লক্ষ্য যাই হোক, আমাদের তা করতে হবে। আপনি জিততে চান ড্রেসিংরুমে এই বিশ্বাস থাকতে হবে। জিতে সিরিজ শুরু করতে পারায় মনোবল এখন উঁচুতে, পরের ম্যাচেও এটা কাজে দেবে।'