NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সিরিজ জিতলে বড় বোনাস : নাজমুল


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ১২:১৫ এএম

সিরিজ জিতলে বড় বোনাস : নাজমুল

সিলেট টেস্ট জয়ের দিনই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ক্রিকেটারদের সঙ্গে বসবেন নাজমুল হাসান পাপন। আজ ক্রিকেটারদের সঙ্গে টিম হোটেল রাতের খাবাব খেয়েছেন বিসিবি সভাপতি। 

এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। সেখানে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের একজন বোনাসের ব্যাপারে জানতে চেয়েছেন।

 
তিনি বলেছেন,  'বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল। আমি বলেছি, ওটা (বোনাস) তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নাই।
 
'

 

পাপন আরো জানান, ভবিষ্যতে সাকিব আল হাসান-তামিম ইকবালদের অনুপস্থিতিতে যাতে বাংলাদেশ দলকে ভুগতে না হয় সেই  চেষ্টা চালাচ্ছেন তারা। তাঁর কথা, 'যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো।

 
মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না।'