NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ঘটনাবহুল এক দিনের সমাপ্তি


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৪, ১১:১৫ পিএম

ঘটনাবহুল এক দিনের সমাপ্তি

ঘটনাবহুল একটা দিনই কাটল মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে। দিনভর দুই দলের স্পিনারদের দাপট, তাতে মুড়ি-মুড়কির মতো উইকেটের পতন, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে মুশফিকের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট―সব মিলিয়ে মাঠ থেকে চোখ সরানো ছিল দায়!

সে যা-ই হোক, চা বিরতির আধাঘণ্টা পর বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর দিনটা নিউজিল্যান্ডেরই ভাবা হচ্ছিল। তখনো কে জানত, কিউইদের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড আজকেই ভেঙে দেবে বাংলাদেশ। পেসার শরীফুল ইসলামকে দিয়ে আক্রমণ শুরু হলেও ওই একটা ওভারই করার সুযোগ পান এই বাঁহাতি।

 
এরপর দুই প্রান্তে দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজের ডাক পড়ে।

 

দুজন মিলে নিয়েছেন ৫ উইকেট। তাইজুলের দখলে ২টি আর মিরাজের শিকার ৩টি। ৫ উইকেট হাতে নিয়ে এখনো বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে আছে কিউইরা।

 

 

বিস্তারিত আসছে...