NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

শাহজালালে এক প্রবাসীর কাছেই মিলল ৪ কোটি টাকার স্বর্ণ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩১ এএম

শাহজালালে এক প্রবাসীর কাছেই মিলল ৪ কোটি টাকার স্বর্ণ

বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনসের দুবাই ফেরত একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে।

 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট (বিএস–৩৪২) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটির এক যাত্রী মোঃ ফজলে রাব্বীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ফজলে রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানটির সিট নম্বর ৩২এফ ও ৩১ এফ এর নীচে থাকা লাইফভেস্টের মধ্য থেকে কালো স্কচটেপে মোড়ানো দুইটি বান্ডেল উদ্ধার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে বান্ডেল দুটো গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনারবার পাওয়া যায় এবং যাত্রীর কাছ থেকে আরও একটি সোনারবার পাওয়া যায়। উদ্ধার ৪৯টি বারের মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। এর বাজারমূল্য চার কোটি একচল্লিশ লাখ টাকা।আটক সোনারবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।