NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

রাষ্ট্রপতি নির্বাচনের রিভিউ খারিজ, রিটকারী আইনজীবীকে দিতে হবে লাখ টাকা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের রিভিউ খারিজ, রিটকারী আইনজীবীকে দিতে হবে লাখ টাকা

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। সেই সঙ্গে আবেদনকারীকে মামলা পরিচালনার খরচ হিসেবে এক লাখ টাকা দেওয়ার আদেশও বহাল সর্বোচ্চ আদালত। 

আবেদনকারী আইনজীবী এম এ আজিজ খান আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন।

 
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

 

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপন স্থগিত চাওয়ার পাশাপশি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার বৈধতা প্রশ্ন রুল চাওয়া হয় রিটে। গত ১৫ মার্চ শুনানির পর হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

 
উচ্চ আদারতের আদেশে বলা হয়, ‘মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গত ১৩ মার্চ জারি করা প্রজ্ঞাপনে সংবিধান বা সংশ্লিষ্ট আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। ফলে রিট দুটি গ্রহণযোগ্য নয়। তাই সরাসরি খারিজ করা হলো।’

 

গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেওয়ার দিনে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশটি প্রকাশ করা হয়।

 
পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আইনজীবী এম এ আজিজ খান। সে আবেদনে ১৩ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের কার্যকারীতা স্থগিত চাওয়া হয়। শুনানির পর গত ১৮ মে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এই লিভটু আপিল খারিজের আদেশে আবেদনকারীকে মামলার খরচ হিসেবে এক লাখ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়। 

 

আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন আইনজীবী এম এ আজিজ খান।

 
শুনানির পর আবেদনটি খারিজ করার পাশাপাশি এক লাখ টাকা দেওয়ার আদেশটিও বহাল রাখেন সর্বোচ্চ আদালত।