NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

নির্বাচনী আচরণবিধি মেনে প্রোটোকল ছাড়াই গোপালগঞ্জ সফর করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৮ এএম

>
নির্বাচনী আচরণবিধি মেনে প্রোটোকল ছাড়াই গোপালগঞ্জ সফর করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ জেলা গোপালগঞ্জে দুদিনের ব্যক্তিগত সফর করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তার নিজ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফর করেছেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌ আজ সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান। বঙ্গবন্ধুকন্যা গতকাল ঢাকা থেকে গোপালগঞ্জও এসেছেন সরকারি প্রোটোকল ছাড়াই।

 

 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত গাড়িতে করে গোপালগঞ্জ যান। বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় পৌঁছার পরপরই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

আজ শুক্রবার বিকেলে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি থেকে হেঁটে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে যান।