NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

জাপানকে উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:০৭ পিএম

জাপানকে উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

জয়ের মঞ্চটা আসলে সাজিয়ে দিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। জাপানকে মাত্র ৯৯ রানে গুটিয়ে দেন তাঁরা। ব্যাটারদের কাজটা ছিল শুধু বাকি আনুষ্ঠানিকতা সারা। সেই কাজটা তাঁরা করেছেন মাত্র ১১.২ ওভারে।

 

 

জাপানের দেওয়া লক্ষ্য ১ উইকেট হারিয়ে তাড়া করেছে বাংলাদেশ যুবারা। ৯ উইকেটের জয় যুব এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল বাংলাদেশ। জাপানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৭১ রানের ওপেনিং জুটি গড়েন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম।

 

 

জিশান ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করে আউট হন। তবে আরেক ওপেনার আশিকুর তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। ৪৫ বলে ৮ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন আশিকুর। ১০ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

 

 

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের সামনে দাঁড়াতেই পারল না জাপানের যুবারা। টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশ বোলারদের সামনে রানের জন্য সংগ্রাম করেছেন জাপানের ব্যাটাররা।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফ মৃধা। এই বাঁহাতি পেসার ৮ রানে ফেরান ওপেনার আদিত্য পাডকেকে।

 
তিনে নেমে সুবিধা করতে পারেননি জাপান অধিনায়ক কজি আবে। তাঁকে ফিরিয়েছেন রোহনাত দোলা বর্ষণ। একপর্যায়ে ৫৮ রানে ৬ উইকেট হারায় জাপান।

 

এখান থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন কেইফার লেক। দাঁতে দাঁত চেপে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন হুগো কেল্লি। ৩৫ বলে ৮ রান করা কেল্লিকে ফেরান শেখ পারভেজ জীবন। এরপর দ্রুতই গুটিয়ে যায় জাপান। ৯ নম্বর ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ৩৮ বলে ১৭ রান করেছেন কেইফার। বাংলাদেশ যুবাদের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম। বাকিরা সবাই একটি করে উইকেট নিয়েছেন।