NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ
Logo
logo

বিজয় সরণি ও ঢাবি মেট্রো স্টেশন চালু হচ্ছে আজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

বিজয় সরণি ও ঢাবি মেট্রো স্টেশন চালু হচ্ছে আজ

মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন আজ বুধবার থেকে চালু হতে যাচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই তথ্য জানিয়েছেন। 

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আপাতত আগের সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। কারওয়ান বাজার এবং শাহবাগ স্টেশন আগামী জানুয়ারি মাসের মধ্যে চালু হবে।

 
মেট্রো রেলের সব স্টেশন চালু হওয়ার তিন মাস পরে অর্থাত্ এপ্রিল মাস নাগাদ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো রেল। আমরা আশা করছি, ২০২৫ সালের জুনে মেট্রো কমলাপুর পর্যন্ত চালু হবে।’

 

এর আগে গত ৪ নভেম্বর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চলাচল শুরু হয়।

 
তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো রেল।

 

রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক এবং দ্রুততর করতে মেট্রো রেলের কাজ শুরু হয় ২০১২ সালে। এরপর মূল নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন।

 
প্রথমে প্রকল্প নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। 

 

এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও পাঁচ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকার। বর্তমানে মেট্রোর নির্মাণ খরচ আরো বেড়েছে। এখন মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।