NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৫ এএম

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ, রোববার (১৭ ডিসেম্বর) বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসি সূত্র জানিয়েছে, বেলা ১১টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হতে পারে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের মাঠে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

 

জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করছে ইসি। সশস্ত্র বাহিনীর সদস্যদের আগামী ২৯ ডিসেম্বর থেকে মোতায়েন করা হতে পারে এবং তারা ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেনাসদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের-উজ-জামান।

 

বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে।