NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ
Logo
logo

বেশ ভালোই খেলা চলছে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৮ পিএম

বেশ ভালোই খেলা চলছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘যারা মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়, তারা তো ২০১৩ ও ২০১৪-তেও এটি পারেনি। তাহলে আবার কেন এই আগুনে পোড়ানো। বেশ ভালোই খেলা চলছে। একজন লন্ডনে বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চ্যালা আছে আগুন দেয়।

 
এই খেলা, দুর্বৃত্তপনা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

 

আজ বুধবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট গেছেন।
 
গতকাল মঙ্গলবার ট্রেনে অগ্নিসংযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) বোঝা উচিত এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়।

 
আমরা ভোটে সব উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু সেখানে আমরা দেখলাম, রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে আগুনে পুড়ে মারা গেল। এর চেয়ে কষ্টের দৃশ্য বোধ হয় আর কিছু হতে পারে না। যারা এই অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছে তাদের কারো ক্ষমা নাই।
 
তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেবই।’ 

 

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন করতে না চাইলে করবে না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা তো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। বিএনপি-জামায়াত জোট মিলে সে কাজ করে যাচ্ছে।’

প্রচারণায় কী বার্তা দেওয়া হবে এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার তো বার্তা একটাই- দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমরা নির্বাচনী প্রচারকাজ শুরু করেছি, আজ সিলেটে এসেছি।

 
এরপরও আরো কয়েকটি জনসভা করব। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যোগাযোগ করা হবে।’

 

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের কল্যাণ হয়। ২০০৯ সালে সরকার গঠন করেছি। বাংলাদেশের জনগণ ২০১৪, ২০১৮ সালে আমাদের ভোট দিয়ে নির্বাচন করেছে। সিলেটে কিন্তু এখন ভূমিহীন, গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা ভূমিহীন, গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি। মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো আমরা পূরণ করতে পেরেছি। মানুষ যদি ৭ জানুয়ারি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে পুরো বাংলাদেশটাকে আমরা উন্নত ও সমৃদ্ধ করব।’