NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় ফারজানার সেঞ্চুরি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৬ এএম

>
দক্ষিণ আফ্রিকায় ফারজানার সেঞ্চুরি

পোচেফস্ট্রুমে দ্বিতীয়া ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। ফারজানা হকের সেঞ্চুরিতে প্রোটিয়াদের ২২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে মেয়েদের। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ১১৯ রানে।

 

 

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ৩৬ বলে ২৮ রান করে ক্লাসের বলে সুনে লুসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদা হক।

 
মাত্র ৮ রান করে আউট হন তিনি।

 

তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন ফারজানা। ১২১ রানের মাঠায় ১৩ রান করে ফিরে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে শেষ দিকে এসে ফারজানাকে দারুণ সঙ্গ দেন ফাহিমা খাতুন।

 
চতুর্থ উইকেট জুটিতে দুইজনে যোগ করেন ৯৩ রান। ১৬৭ বলে ১১ চারে ১০২ রানে আউট হন ফারজানা। তাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ভারতের বিপক্ষে পেয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা।
 
শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২২২ রানে।