NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

অস্ত্রোপচার করাতে হবে কাজী সালাউদ্দিনকে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

অস্ত্রোপচার করাতে হবে কাজী সালাউদ্দিনকে

হঠাৎ করেই গতকাল খবর আসে হাসপাতালে ভর্তি হয়েছে দেশের ফুটবলের কিংবদন্তি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানা যায়, হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানিয়েছেন, বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দিনকে। বাফুফের সভাপতির পরিবার ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

 
 

 

গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সালাউদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তাঁর হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে নাগাদ অস্ত্রোপচার হবে সেটা অবশ্য জানায়নি।

 

 

তবে বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার এক প্রকার ঝুঁকিও। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কাজী সালাউদ্দিন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী যে, অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তিনি।