NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

রাজধানীর অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

রাজধানীর অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

রাজধানী ঢাকার ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ডিবি হাবিবুর রহমান। আজ সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যেতে হয়।

 
সব বিবেচনা করে আমাদের নিরাপত্তাব্যবস্থা মজবুত বলে মনে করছি।’

 

ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে টহল দল হিসেবে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।

 
’

 

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘এখন প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।’