NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

আওয়ামী লীগের জয় আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

আওয়ামী লীগের জয় আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগের জয়কে আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এ কথা জানান।

মুখপাত্র বলেন, ওই নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র দুঃখিত। নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না বলেও যুক্তরাষ্ট্র মনে করে।

 
রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো তদন্ত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছে।

 

ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র কয়েক হাজার রাজনৈতিক বিরোধী সদস্যকে গ্রেপ্তার ও ভোটের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন।

মিলার বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানায়।

 

 

আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার রিপোর্ট বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানাই।’

ম্যাথু মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আমাদের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে, বাংলাদেশে মানবাধিকার ও নাগরিক সমাজকে সমর্থন করতে এবং দুই দেশের জনগণের ও অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে অঙ্গীকারবদ্ধ।’