NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

বাংলাদেশের নতুন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সমর্থন দেবে চীন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৫ এএম

বাংলাদেশের নতুন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সমর্থন দেবে চীন

নতুন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আইন অনুযায়ী বাংলাদেশকে সমর্থন দেবে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র মাও নিং স্থানীয় সময় আজ মঙ্গলবার বেইজিংয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান। ঢাকায় চীন দূতাবাস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের মুখপাত্র এ কথা জানান।
 

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ওই নির্বাচনে বিজয়ী হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি?

 

 

জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় চীন বাংলাদেশকে এবং নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন সে দেশের (বাংলাদেশের) নির্বাচনের পর তার আইন অনুযায়ী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়ভাবে সমর্থন দেবে।
’

মুখপাত্র আরো বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক সুবিধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে চীন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত বন্ধুত্ব এবং উন্নত মানের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে (বিআরআই)’ আরো এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিকে আরো এগিয়ে নিতে চীন প্রস্তুত আছে।