NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বাসায় ফিরলেন সালাউদ্দিন


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৪, ০১:৩৫ পিএম

বাসায় ফিরলেন সালাউদ্দিন

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ১২ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে আজ বাসায় ফিরেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যাশামতোই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুতই ফেডারেশনের কর্মচাঞ্চল্যের মধ্যে তাঁকে দেখার আশা। 

গত ১৬ ডিসেম্বর হঠাৎই অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

 
পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রে কয়েকটি ‘ব্লক’ ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে তাঁর বাইপাস সার্জারির সিদ্ধান্ত হয়। গত ২৮ ডিসেম্বর সেই অস্ত্রোপচার হয়। এরপর এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি কেবিনে ফেরেন। আজ বাসায়ও ফিরেছেন তিনি।
 

 

দ্রুত সুস্থতা ও সংক্রমণ জটিলতা এড়াতে এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের বিয়টি সীমিত রাখা হয়েছে।