NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

লেবাননে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪০০ প্রবাসী বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

লেবাননে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪০০ প্রবাসী বাংলাদেশি

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন লেবাননে বসবাসরত চার শতাধিক বাংলাদেশি। তাদের চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। রোববার বৈরুত ক্লাসিকো স্টেডিয়ামে এ সেবা দেয় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। চিকিৎসাসেবা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম।

দেশটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন চার শ বাংলাদেশি। পরে এসব প্রবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়েছে। লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ভবিষ্যতেও লেবাননে দায়িত্বরত বিভিন্ন এনজিওর সমন্বয়ে প্রবাসীদের জন্য আরও বড় পরিসরে এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান রাষ্ট্রদূত।

ভাষাগত জটিলতা ও বৈধ কাগজপত্রের কারণে সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের। অর্থনৈতিক সংকটে ওষুধের চড়ামূল্যের কারণে প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিনামূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা।

রোববার বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি লেবাননে দায়িত্বরত তিনটি এনজিও বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা প্রদান করে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন ইসতিয়াক জাহান ফারুকী দূতালয় প্রধান ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা।