NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন বেনজিমা


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ০৯:২৫ এএম

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন বেনজিমা

ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বন্দ্বে সরব হয়েছিল বিশ্বের তারকা ফুটবলাররাও। ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানান সাবেক ফরাসি ফরোয়ার্ড করিম বেনজিমা। এ ঘটনার রেশ ধরে গত বছরের অক্টোবরে বেনজিমার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এতে দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন করিম বেনজিমা।

গতকাল এই ফুটবলারের আইনজীবী হিউজ ভিগিয়ের ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা করেছেন।

 

সেসময় বেনজিমা সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন,'আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।' বেনজিমার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এটাও বলেছিলেন যে, বেনজিমার সঙ্গে 'মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।

'

 

এর আগেই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছিলেন বেনজিমা। আর এবার নিলেন আইনি পদক্ষেপ। মামলায় বেনজিমা উল্লেখ করেছেন,'মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনো রকম সম্পৃক্ততা কখনো ছিল না, এমনকি সংগঠনটির সদস্য কারও সম্পর্কে কোনো ধারণাও নেই।'