NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত জাপার, নেতা জি এম কাদের


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৩ এএম

সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত জাপার, নেতা জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভায় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী সংসদে বিগত দুইটি সংসদের মতো বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবে তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়েছে। যদিও স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

 

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।