NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

তারেকসহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ পিএম

তারেকসহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী

বাংলাদেশে সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ‘অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করব।’

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব  কথা বলেন।

 

 

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিতসহ ব্যাপক উন্নয়ন করেছেন। এসবের সব কিছু করেছেন জনগণের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালে সারা বিশ্বে উন্নত বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।’

ড. মুহাম্মদ ইউনূছের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে, ১২ জন মার্কিন সিনেটরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি এবং এই মামলার কাগজপত্র দেখেছি, আমি এতটুকু বলতে পারব, বিচারিক আদালতে সুষ্ঠুভাবে এই আইনের যে ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে।

আমি এর চেয়ে বেশি কিছু বলব না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয়ই আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

 

আনিসুল হক নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া)-এর আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার সকালে আন্ত নগর মহানগর প্রভাতি ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন।

আখাউড়া রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুর কায়ছার জীবন প্রমুখ।