NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

চার গোল করে জিতেও ক্লপ বলছেন, আরো গোল করা উচিত ছিল


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

চার গোল করে জিতেও ক্লপ বলছেন, আরো গোল করা উচিত ছিল

চেলসিকে স্রেফ উড়িয়ে দিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ব্লুদের বিপক্ষে ৪-১ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান আরো সুসংহত করেছে অলরেডরা। ম্যাচজুড়ে আধিপত্য দেখানোয় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের আরো গোল করতে না পারার আফসোসও আছে। 

এ ম্যাচে আলো ছড়িয়েছেন স্বাগতিক ফরোয়ার্ড কনর ব্যাডলি।

এক গোলের পাশাপাশি করেছে দুইটি অ্যাসিস্ট। একটি করে গোল করেন দিয়েগো জোতা, দমিনিক সোবোসলাই ও লুইস দিয়াস। চেলসির একমাত্র গোলটি করেন ক্রিস্তোফা এনকুনকু।

 

ব্যবধান আরো বাড়তে পারত যদি না দারউন নুনিয়েজের চারটি প্রচেষ্টা পোস্টে লেগে না ফিরত, এর মধ্যে একটি ছিল পেনাল্টি।

এত এত মিসের কারণেই আরো গোল না পাওয়ার আফসোস ক্লপের,'আমরা আরো গোল করতে পারতাম এবং আরো গোল করা উচিত ছিল। আপনি চেলসির বিপক্ষে পাঁচ, ছয় গোল করতে পারবেন না যদি না দুর্দান্ত খেলে না থাকেন।'

 

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল। যদিও পেপ গার্দিওলার দল এক ম্যাচ কম খেলেছে।

২২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫১। ২১ ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪৬ পয়েন্ট আর ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে আর্সেনাল।