NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

উদ্বেগ থাকার মানে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ না করা নয় : যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১৬ এএম

উদ্বেগ থাকার মানে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ না করা নয় : যুক্তরাষ্ট্র

উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ না করার ভাবনা আবারও নাকচ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই।’

এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায়।

বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রেসনোটের বরাত দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তাবিষয়ক কয়েকটি খাতে কাজ করতে চায়।

এগুলোর মধ্যে সন্ত্রাস মোকাবেলা, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সমুদ্রসীমার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে এসব খাতে বড় পরিসরে কাজ করা কীভাবে সম্ভব?’ 

 

জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমি বলব, সারাবিশ্ব জুড়েই আমাদের এ ধরনের সম্পর্ক আছে। আমরা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি। আমরা বাংলাদেশে ধরপাকড়ের ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি।

কিন্তু এর অর্থ এই নয় যে, উদ্বেগের বিষয় এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য সহযোগিতার খাতগুলোতে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের কাজ করার দায়িত্ব নেই।’