NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৯ এএম

>
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।   

সোমবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন গান আড্ডার ‘পঞ্চাশে আমরা’ প্রোডাকশনের জন্য ‘ভারত-বাংলাদেশ সম্প্রীতি পুরস্কার ২০২২’ প্রাপ্তিতে আয়োজিত অ্যাওয়ার্ড উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

কে এম খালিদ বলেন, গান আড্ডা সংগঠনটির ব্যতিক্রমী কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। করোনা অতিমারির সময়ে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে তারা সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত রেখেছে। জাতির ইতিহাস-ঐতিহ্যকে তারা সংগীতের মাধ্যমে তুলে ধরেছে। তাদের এ কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই। করোনাকালে আমাদের সংস্কৃতি চর্চা থমকে গেলেও থেমে থাকেনি মৌলবাদীদের কার্যক্রম। তারা সংগঠিত হয়েছে। সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে এদেশের স্বাধীনতা যেমন ত্বরান্বিত হয়েছিল, তেমনি এর মাধ্যমে মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। তবেই সুসংহত হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।

গান আড্ডার সভাপতি জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান ও খায়রুল আলম সবুজ, গান আড্ডা অ্যাওয়ার্ড সেলিব্রেশন আয়োজক কমিটির আহ্বায়ক সাবেরা সুলতানা, সদস্য সচিব বিপ্লব শুভ।