NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই কোহলি, ছিটকে গেলেন আয়ারও


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই কোহলি, ছিটকে গেলেন আয়ারও

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজেই খেলা হচ্ছে না বিরাট কোহলির। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ না খেলা কোহলি, সিরিজের বাকি তিন টেস্টও খেলতে না চাওয়ার কথা জানিয়েছেন। আর চোটের কারণে বাকি তিন ম্যাচ খেলা হচ্ছে না শ্রেয়াস আয়ারের। ছিটকে গেছেন এই ব্যাটার।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।

 

চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। চোট কাটিয়ে দুজনই ফিরেছেন। তৃতীয় টেস্ট খেলতে পারবেন কিনা তা মেডিক্যাল রিপোর্টের সবশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। আজ বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল।

 

সম্প্রতি ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ভারত 'এ' দলের হয়ে তিন ম্যাচ সিরিজে নজর কাড়েন আকাশ দীপ। ১৮.৭২ গড়ে তাঁর শিকার ১১ উইকেট।

এছাড়া তিন টেস্টের দলে আছেন তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং মুকেশ কুমার।

 

পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতায়। ১৫ ফেব্রুয়ারি রাজকোর্টে শুরু হবে তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ টেস্ট রানচিতে শুরু ২৩ ফেব্রুয়ারি এবং পঞ্চম টেস্ট হবে ধর্মশালায়, শুরু ৭ মার্চ।