NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে রোহিতের পাশে ম্যাক্সওয়েল


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২২ পিএম

পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে রোহিতের পাশে ম্যাক্সওয়েল

ভারত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের সেই তাণ্ডব সহজে ভোলার নয়। এবার অ্যাডিলেডে ম্যাক্সওয়েলের রোষানলে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আলজারি জোসেফ-আন্দ্রে রাসেলদের ইচ্ছেমতো পিটিয়েছেন।

ম্যাক্সওয়েল সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫০ বলে।

শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৫৫ বলে ১২০ রান করে। ১২ চার ও ৮ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটি ম্যাক্সওয়েলের পঞ্চম সেঞ্চুরি। এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারো।

 

তবে ম্যাক্সওয়েলের সমান পাঁচ সেঞ্চুরি আছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে অস্ট্রেলিয়াও বড় সংগ্রহ পেয়েছে। ৪ উইকেটে ২৪১ রান তুলেছে অজিরা।

অথচ এক পর্যায়ে ৬৪ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

এখান থেকে বিশাল সংগ্রহের পুরো কৃতিত্ব ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার ইনিংসে আর বোলার মতো স্কোর টিম ডেভিডের। ১৪ বলে সমান দুই চার ও দুই ছক্কায় ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া মিচেল মার্শ ২৯ ও ডেভিড ওয়ার্নার ২২ রান করেছেন।

 

রাসেল ৫৯, রোমারিও শেফার্ড ৪৮ ও জেসন হোল্ডার ৪২ রান দিয়েছেন।